খুলনা, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনা মহানগরীর ছোট মির্জাপুর রোডে বুধবার রাতে চাঁদনী (৩০) নামের এক গৃহবধূকে তার স্বামী জবাই করে হত্যা করেছ বলে পুলিশ জানিয়েছে।
এ ঘটনার পর থেকে স্বামী সাগর ওরফে রনি (৪০) পলাতক রয়েছে। রনি তরকারি বিক্রেতা বলে প্রতিবেশীর বরাত দিয়ে পুলিশ জানায়।
ঘটনাস্থল থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি জানান, চাঁদনী অসুন্থ ছিলেন। খুন হওয়ার সময়ও তার হাতে স্যালাইন টানানো ছিল।
খুলনা সদর থানার ওসি মনির উল গিয়াস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ১১টার দিকে চাঁদনীকে জবাই করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পারিবারিক কলহের কারণে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে পুলিশ ধারণা করছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিদি/ডিডি/০১১৫ ঘ.
bdnews24