২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশে ফেরার অপেক্ষায় মিয়ানমারে আটক ৫৩ বাংলাদেশী

মিয়ানমারের কারাগারে আটক ৫৩ বাংলাদেশী নাগরিককে দেশে ফিরিয়ে আনা হচ্ছে। দেশটির সীমান্তরক্ষী বাহিনী নাসাকা আটকদের একটি তালিকা বুধবার বিডিআরের কাছে হস্তান্তর করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2009, 03:23 PM

Updated : 26 Aug 2022, 12:14 PM

কক্সবাজার, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিয়ানমারের কারাগারে আটক ৫৩ বাংলাদেশী নাগরিককে দেশে ফিরিয়ে আনা হচ্ছে। দেশটির সীমান্তরক্ষী বাহিনী নাসাকা আটকদের একটি তালিকা বুধবার বিডিআরের কাছে হস্তান্তর করেছে। এদিন মিয়ানমারের মংডু টাউনশীপে দুই দেশের সীমান্ত বাহিনীর নিয়মিত বৈঠকে এ সংক্রান্ত আলোচনা হয়। বাংলাদেশ প্রতিনিধি দলের প্রধান ৪২ রাইফেলস ব্যাটালিয়ান অধিনায়ক লে. কর্নেল মোজাম্মেল হোসেন জানান, "একটি সুবিধাজনক সময়ে বাংলাদেশীদের ফিরিয়ে আনা হবে। অপরদিকে বাংলাদেশ আটক মিয়ানমারের নাগরিকদেরও পাঠানোর ব্যবস্থা করা হবে।" বাংলাদেশে ৮৯ জন মিয়ানমার নাগরিক কারাভোগ করছে। তিনি জানান, বৈঠকে এই ৮৯ জনের তালিকা নাসাকা প্রতিনিধি দলের প্রধান কমান্ডার লে. কর্নেল নে মিউ'র কাছে হস্তান্তর করা হয়েছে। তারা সবাই কারাভোগ শেষে দেশে ফেরার অপেক্ষায় রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এসকে/২১১৭ঘ.