ঢাকা, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বিদেশ সফরে থাকায় জাতীয় সংসদের উপনেতা ও দলের সভাপতিমন্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভানেত্রীর দায়িত্ব পালন করবেন।
শেখ হাসিনা আট দিনের সরকারি সফরে সুইডেন ও কাতার গেছেন।
'ইউরোপিয়ান ডেভেলপমেন্ট ডেজ-২০০৯' এ যোগ দিতে প্রধানমন্ত্রী মঙ্গলবার সুইডেনের রাজধানী স্টকহোমের উদ্দেশে রওনা দেন। ইউরোপীয় ইউনিয়ন এবং ইইউ প্রেসিডেন্সি যৌথভাবে ২২ থেকে ২৪ অক্টোবর এই অনুষ্ঠানের আয়োজন করেছে।
স্ইুডেন থেকে দেশে ফেরার পথে শেখ হাসিনা কাতার যাবেন।
প্রধানমন্ত্রী স্টকহোম থেকে ২৬ অক্টোবর কাতারের রাজধানী দোহা পৌঁছাবেন। সেদিনই কাতারের আমিরের সঙ্গে বৈঠক করবেন তিনি। পর দিন দেশে ফিরবেন শেখ হাসিনা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এইচএ/১৯৫৬ ঘ.
bdnews24