জয়পুরহাট, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জয়পুরহাট সরকারি কলেজে মঙ্গলবার ছাত্রলীগের দু'গ্র"পের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি। তবে এই ঘটনার পর কলেজের একটি ছাত্রাবাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।
দুপুর ৩টার মধ্যে ছ্র্রাত্রবাস ছাড়ার জন্য শিক্ষার্থীদের নির্দেশ দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধি জানান, কলেজের জুবিলি ছাত্রাবাসের-এর একজন ছাত্রের জন্মদিন পালন করা নিয়ে ছাত্রলীগের সিনিয়র ও জুনিয়র গ্র"পের মধ্যে কথা কাটাকাটি হয় তিনদিন আগে। ওইদিনই জুনিয়র ছাত্ররা এক সিনিয়র ছাত্রকে মারধর করে।
এ ঘটনার জেরে মঙ্গলবার দুপুর ১২টার দিকে সিনিয়র গ্র"প জুনিয়র গ্র"পের বিচারের দাবিতে কলেজে মিছিল করে। মিছিলটি অধ্যক্ষের কক্ষের কাছে পৌঁছালে দু'গ্র"পের মধ্যে মারামারি ও ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় অধ্যক্ষের কক্ষের সোফা, টেবিল, চেয়ারসহ আসবাবপত্র ভাঙচুর হয়।
ঘটনার সত্যতা স্বীকার করে কলেজের অধ্যক্ষ হাবিবুল্লাহ মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "উভয়পক্ষের শিক্ষার্থীরা ছাত্রলীগের কর্মী-সমর্থক হলেও ঘটনাটি দলীয় বিষয় নিয়ে ঘটেনি।
"ব্যাপক সংঘর্ষের আশংকায় অনির্দিষ্টকালের জন্য জুবিলি ছাত্রাবাস বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ (মঙ্গলবার) বেলা ৩ টার মধ্যে সকল শিক্ষার্থীকে ছাত্রাবাস ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।"
ঘটনার তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে অধ্যক্ষ জানান।
একই কথা বলেন ছাত্র সংসদ সদস্য ছাত্র সমাজ নেতা তনু মোস্তফা, ছাত্র দল নেতা ইমরান আনছারী এবং কলেজ ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মেহেদী হাসান।
সদর থানার উপ-পরিদর্শক কাইয়ূম আলী জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত কলেজ ক্যাম্পাস ও জুবিলি ছাত্রাবাসে অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনায় সংঘর্ষ এড়ানো সম্ভব হয়েছে।
এ ব্যাপারে কোনো পক্ষই মামলা বা অভিযোগ করেনি বলে পুলিশ কর্মকর্তা জানায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২২৩০ ঘ.
bdnews24