২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টিপাইমুখ প্রকল্প নিয়ে সরকারের ভূমিকা হতাশাব্যঞ্জক: খালেকুজ্জামান

ভারতের টিপাইমুখ বাঁধ প্রকল্প নিয়ে সরকারের ভূমিকা হতাশাব্যঞ্জক বলে মন্তব্য করেছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) এর আহ্বায়ক খালেকুজ্জামান ভূঁইয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2009, 03:01 PM

Updated : 26 Aug 2022, 12:13 PM

সিলেট, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভারতের টিপাইমুখ বাঁধ প্রকল্প নিয়ে সরকারের ভূমিকা হতাশাব্যঞ্জক বলে মন্তব্য করেছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) এর আহ্বায়ক খালেকুজ্জামান ভূঁইয়া। টিপাইমুখ প্রকল্পের কারণে সিলেটসহ দেশের উত্তর পূর্বাঞ্চল মরুভূমিতে পরিণত হবে বলে মনে করেন তিনি। সোমবার বিকেলে বাসদ সিলেট জেলা শাখার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে খালেকুজ্জামান এই মন্তব্য করেন। জনজীবনে বর্তমানে দুর্বিসহ অবস্থা বিরাজ করছে- এই মন্তব্য করে তিনি বলেন, "স্বাধীনতার পর ধনিক শ্রেণীর দলগুলোই বার বার ক্ষমতায় এসেছে। এতে সমস্যা সমাধানের পরিবর্তে জাতীয় জীবনে সংকট আরও ঘনীভূত হচ্ছে।" মহাজোট-জোটের রাজনীতির বিপরীতে বাম গণতান্ত্রিক ধারাকে শক্তিশালী করার আহ্বান জানান তিনি। বাসদ এর জেলা সমন্বয়ক উজ্জ্বল রায় সভাপতিত্বে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত সম্মেলনে আরও বক্তব্য রাখেন- কেন্দ্রীয় বর্ধিত ফোরামের সদস্য বজলুর রশীদ ফিরোজ ও হুমায়ুন রশীদ শোয়েব। সম্মেলন উপলক্ষে নগরীতে একটি শোভাযাত্রাও বের করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১০০ ঘ.