ঢাকা, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিষিদ্ধ পলিথিন ব্যাগ ব্যবহারের অভিযোগে সোমবার ভ্রাম্যমাণ আদালত মোহাম্মদপুরে অভিযান চালিয়ে ২২ দোকান মালিকের কাছ থেকে জরিমানা আদায় করেছে।
এছাড়া তাদের বিরুদ্ধে মামলাও করা হয়।
পরিবেশ অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সকালে মোহাম্মদপুরের কৃষি মার্কেট এলাকায় ওই অভিযান চালানো হয়।
অভিযানে দোকান মালিকদের কাছ থেকে তাৎক্ষণিকভাবে এক লাখ ৩২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
পরিবেশ দূষণ রোধে বেশ কয়েক বছর আগে পলিথিন ব্যাগ নিষিদ্ধ করা হলেও তা একসময় ধীরে ধীরে আবার বাজারে ফিরে এসেছে। প্রয়োজনীয় বিকল্প ও ক্রেতা-বিক্রেতা উভয়পক্ষের সচেতনতার অভাব এবং আইনের ফাঁক এর অন্যতম কারণ বলে মনে করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএল/এসকে/২০৫৪ঘ.
bdnews24