রাঙামাটি, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শাসকগোষ্ঠী পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে এ অভিযোগ এনে পার্বত্য এলাকার নেতা জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা) বলেছেন, এ কারণে চুক্তির ১২ বছরেও তা বাস্তবায়িত হয়নি।
সোমবার রাঙামাটি সরকারি কলেজে এক নবীন বরণ ও সংবর্ধনা অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি ও আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান সন্তু লারমা একথা বলেন।
শান্তিবাহিনীর এ সাবেক নেতা আরও অভিযোগ করেন, পার্বত্য চট্টগ্রামে ইসলামী স
bdnews24