ঢাকা, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর সূত্রাপুর থেকে পুলিশ রোববার মধ্যরাতে ফারুক হোসেন (৩১) নামে এক যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে।
রোববার রাত ১টার দিকে ১১৩ লালমোহন সাহা স্ট্রীটের বাসার সামনে থেকে পুলিশ লাশটি উদ্ধার করে। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
সূত্রাপুর থানার উপপরিদর্শক মনির হোসেন মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, লাশের দু'হাত এবং পা রশি দিয়ে বাধা ছিল। গলায় রশি পেচানোর চিহ্ন ছিল। লাশের সঙ্গে থাকা একটি মোবাইল ফোনের সিমের সূত্র ধরে নিহতের পরিচয় মেলে।
এই সিম থেকে ফারুকের ছোট ভাই সাকিলের মোবাইল ফোন নম্বর পাওয়া যায়। খবর পেয়ে সাকিলসহ কয়েকজন এসে লাশ সনাক্ত করে।
মনির হোসেন বলেন, সাকিল পুলিশকে জানিয়েছে, ফারুক হোসেন রোববার দুপুরে ফোন পেয়ে মিরপুরের মসজিদ গলির বাসা থেকে বের হয়ে যায়। ওই সময় সে বলেছিল যে তার এক বন্ধুর আদালতে হাজিরা আছে। তাই বন্ধুর সঙ্গে কথা বলতে সে আদালতে যাচ্ছে। এরপর সে আর বাসায় ফেরেনি।
ফারুকের বিরুদ্ধে হত্যা, মাদকসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। র্যাব তাকে দু'বার গ্রেপ্তার করে। স
bdnews24