২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আগুন নেভেনি এখনো

তেজগাঁওয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) গুদামে আগুন লাগার ৩০ ঘন্টা পরও সোমবার পুরোপুরি নেভাতে পারেনি দমকল বাহিনী। তবে বাহিনী বলছে, আগুন তাদের নিয়ন্ত্রণে রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2009, 08:21 AM

Updated : 26 Aug 2022, 12:13 PM

বিস্তারিত জানাচ্ছেন গোলাম মর্তুজা অন্তু গোলাম মর্তুজা অন্তু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তেজগাঁওয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) গুদামে আগুন লাগার ৩০ ঘন্টা পরও সোমবার পুরোপুরি নেভাতে পারেনি দমকল বাহিনী। তবে বাহিনী বলছে আগুন তাদের নিয়ন্ত্রণে রয়েছে। দমকল বাহিনীর মহাপরিচালক আবু নাইম মো. শহিদুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দুপুরে বলেন, "আগুন পুরোপুরি নেভাতে সন্ধ্যা লেগে যাবে। গোডাউনে এখনও আগুন জ্বলছে। কাগজগুলো পুরোপুরি না সারানো পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা যাচ্ছেনা।" আগুন দমকল বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে জানিয়ে শহিদুল্লাহ বলেন, "দুপুর দেড়টা পর্যন্ত প্রায় ৭০ ভাগ কাগজ গুদাম থেকে সরানো হয়েছে। বাকিগুলো সরাতে সন্ধ্যা লেগে যাবে এবং তারপরেই আগুন নিভেছে বলা যাবে।" তেজগাঁওয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) গুদামের ভেতরের আগুন নেভাতে রোববার গভীর রাতে নেওয়া হয় এক্সক্যাভেটর। তা দিয়েই দেওয়াল ভেঙে চেষ্টা চলছিলো কাগজ সরানোর। সকাল থেকে চলা ভয়াবহ এ অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও শিক্ষামন্ত্রী আশ্বস্ত করেছেন, আগামী বছরের বিনামূল্যে বই বিতরণ কার্যক্রম ব্যাহত হবে না। রোববার সকাল ৭টার দিকে তিনতলা গুদামের পেছনে একতলা অংশে আগুন লাগার পর স্পর্শকাতর ও সুরক্ষিত ওই ভবনে দমকল বাহিনীর ১৪টি ইউনিট, পুলিশ-র‌্যাব ও তিনবাহিনীর সদস্যরা নেভানোর চেষ্টা করছে। মধ্যরাতে সেখানে পাঠানো হয় পানি উন্নয়ন বোর্ডের একটি খনন যন্ত্র (এক্সক্যাভেটর)। রাত ১২টায় পানি উন্নয়ন বোর্ডের নিবার্হী প্রকৌশলী নিজামউদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শিক্ষা মন্ত্রণালয়ের অনুরোধে পানি উন্নয়ন বোর্ড একটি এক্সক্যাভেটর পাঠিয়েছে। সেটি দিয়ে রাতে ভবনের পেছন দিকের দেওয়াল ভেঙে পাশে রাখা কাগজের