২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সুনামগঞ্জের ধরমপাশায় ১৪৪ ধারা জারি

একই সময়ে দুই পক্ষ সভা ডাকায় সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার বাদশাগঞ্জ স্কুল মাঠে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2009, 04:51 PM

Updated : 26 Aug 2022, 12:13 PM

সুনামগঞ্জ, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একই সময়ে দুই পক্ষ সভা ডাকায় সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার বাদশাগঞ্জ স্কুল মাঠে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। রোববার রাত ৮টা থেকে সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত বাদশাগঞ্জ স্কুল মাঠে ১৪৪ ধারা বলবৎ থাকবে বলে ধরমপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা বাবুল মিয়া জানান। তিনি বলেন, একই সময়ে কৃষক সংগ্রাম পরিষদ ও উপজেলা ছাত্রলীগ সমাবেশ আহ্বান করায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। নিরাপত্তার কারণে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি জানান, কৃষক সংগ্রাম পরিষদ আগেই ওই স্কুল মাঠে জেলা সম্মেলন আহ্বান করে। এরপর রোববার ছাত্রলীগও একই স্থানে সমাবেশ করার ঘোষণা দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৪০ ঘ.