২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীতে ব্যাংক কর্মকর্তার বাসায় ডাকাতি

নীলফামারী শহরের নতুনবাজার এলাকার একটি বাসায় শুক্রবার গভীর রাতে ডাকাতি হয়েছে। এ সময় ডাকাতরা নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন সেটসহ বেশ কিছু মাল লুট করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2009, 03:48 PM

Updated : 26 Aug 2022, 12:12 PM

নীলফামারী, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-নীলফামারী শহরের নতুনবাজার এলাকার একটি বাসায় শুক্রবার গভীর রাতে ডাকাতি হয়েছে। এ সময় ডাকাতরা নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন সেটসহ বেশ কিছু মাল লুট করেছে। ডাকাতদের লোহার রডের আঘাতে আহত কৃষি ব্যাংকের কর্মকর্তা রাজ্জাকুল ইসলামকে নীলফামারী আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাজ্জাকুল ইসলাম জেলার কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা শাখা কৃষি ব্যাংকের সুপারভাইজার। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে। নীলফামারী সদর থানার ওসি নুরুল ইসলাম জানান, নতুনবাজারে রাজ্জাকুল ইসলামের একটি একটি দ্বিতল ভবন আছে। ভবনের দোতলার একটি ফ্ল্যাটে থাকেন রাজ্জাকুল। অপর ফ্ল্যাটে ভাড়া থাকেন কৃষি ব্যাংকের একজন কর্মকর্তা। তিনি নওগাঁয় কর্মরত। এখানে থাকেন তার স্ত্রী নীরুপমা রায়(৪৮)। শুক্রবার গভীর রাতে ৬/৭ জন মুখোশধারী ডাকাত দোতলায় রাজ্জাকুলের দরজায় নক করলে তিনি দরজা খুলে দেন। এ সময় ডাকাতরা তার মাথায় লোহার রড দিয়ে আঘাত করে এবং তার স্ত্রী মেহেরুন নাহার বেবী (৩২) ও মেয়ে রিয়াকে মারধর করে। এরপর আলমারি ভেঙে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন সেট নিয়ে যায়। পুলিশ কর্মকর্তা বলেন, এরপর ডাকাতরা পাশের ফ্ল্যাটের ভাড়াটে নীরুপমার ঘরের দরজা ভেঙে ঢুকে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন সেট নিয়ে যায়। তিনি জানান, এ ঘটনায় নীলফামারী থানায় একটি মামলা হয়েছে। পুলিশ ডাকাতিতে জড়িত সন্দেহে কিশোরগঞ্জ উপজেলার মজিবর রহমানের ছেলে মোবারক হোসেনকে (৩৩) আটক করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১৪৬ ঘ.