২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে আগুনে বৃদ্ধার মৃত্যু

চট্টগ্রামের পাঁচলাইশের শুলকবহর এলাকায় শনিবার ভোরে আগুনে মরিয়ম খাতুন (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2009, 02:51 PM

Updated : 26 Aug 2022, 12:12 PM

চট্টগ্রাম, অক্টোবর ১৭ (বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের পাঁচলাইশের শুলকবহর এলাকায় শনিবার ভোরে আগুনে মরিয়ম খাতুন (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। আগ্রাবাদ ফায়ার সার্ভিসের মোবিলাইজিং অফিসার বিধুভূষণ শীল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার গভীর রাত দুইটার দিকে শুলকবহর এলাকার মোহাম্মদ লোকমানের মালিকানাধীন একটি বাসায় গ্যাস লাইন ফুটো হয়ে আগুন লাগে। এ সময় বৃদ্ধা মরিয়ম খাতুন অগ্নিদগ্ধ হন। আগুনের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের আটটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে রাত সোয়া তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে বলেও জানান তিনি। চমেক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক জহুরুল হক জানান, গুরুতর আহত মরিয়ম খাতুনকে হাসপাতালে নিয়ে আসা হলে ভোরে তিনি মারা যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএল/এসএইচ/২০৫১ ঘ.