রাজশাহী, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি) এর রাজশাহী বিভাগীয় প্রধানসহ গ্রেপ্তার করা সাত সদস্যকে জিজ্ঞাসাবাদ করতে আবারও পাঁচদিনের জন্য পুলিশ হেফাজতে নেওয়ার অনুমতি দিয়েছে আদালত।
শুক্রবার বিকেলে জেএমবি সদস্যদের রাজশাহী মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে আরও জিজ্ঞাসাবাদ করতে আটদিন হেফাজতে নেওয়ার আবেদন জানান মামলার তদন্ত কর্মকর্তা বোয়ালিয়া মডেল থানার উপ-পরিদর্শক হাফিজুর রহমান।
শুনানি শেষে হাকিম বিএম তারিকুল কবীর পাঁচদিনের অনুমতি দেন।
গত ১০ অক্টোবর প্রথম দফায় তাদের সাতদিনের জন্য পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
গত ৭ ও ৮ অক্টোবর স্থানীয় পুলিশের সহায়তায় পুলিশের বিশেষ শাখার একটি দল রাজশাহী মহানগর, নওগাঁ ও নাটোর থেকে এই সাত জেএমবি সদস্যকে গ্রেপ্তার করে।
এদের মধ্যে আছে- জেএমবির রাজশাহী বিভাগীয় প্রধান ও 'দাওয়াতি' শাখার সমন্বয়কসহ আশরাফ ওরফে হায়দার ওরফে আব্দুর রাজ্জাক, নওগাঁ জেলা প্রধান হাফেজ আব্দুল রহিম ওরফে ইসমাইল, নাটোর জেলা প্রধান শাহাব উদ্দিন, এহসার সদস্য আসাদুল, ইসারুল, রহিদুল ও মমতাজ।
তাদের কাছ থেকে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের আমির ড. আসাদুল্ল
bdnews24