ঢাকা, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সঙ্কটকালে খাদ্য নিরাপত্তা অর্জন- এ প্রতিপাদ্য নিয়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শুক্রবার পালিত হচ্ছে বিশ্ব খাদ্য দিবস।
সকালে রাজধানীতে শোভাযাত্রা বের হয়। এরপর শুরু হয়েছে সেমিনার। দিবসটি উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিকালে একটি স্মারক ডাকটিকিট ও খাম অবমুক্ত করবেন।
কৃষি মন্ত্রণালয় এবং জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) উদ্যোগে সকাল ৯টায় ফার্মগেটের খামারবাড়ি থেকে শোভাযাত্রা বের হয়। কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, কৃষি সচিব সি কিউ কে মোস্তাক আহমেদ উপস্থিত ছিলেন।
বিভিন্ন স্লোগান সম্বলিত ফেস্টুন হাতে শিক্ষার্থীরাও শোভাযাত্রায় অংশ নেয়।
শোভাযাত্রার পর সকাল ১০টায় বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে সেমিনার শুরু হয়। কৃষিমন্ত্রী এতে প্রধান অতিথি রয়েছেন। বিশেষ অতিথি রয়েছেন খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আব্দুর রাজ্জাক। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত আছেন এফএও'র বাংলাদেশ প্রতিনিধি অ্যাড স্পাইকার্স।
সেমিনারে সভাপতিত্ব করছেন কৃষিসচিব সি কিউ কে মোস্তাক আহমেদ। এতে মূল প্রবন্ধ পড়ে শোনান ড. জয়নাল আবেদীন।
বেসরকারি টেলিভিশন চ্যানেল আই অনুষ্ঠানটি সরাসরি স
bdnews24