২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোনায় 'আল্লাহর দল'র আরও এক সদস্য গ্রেপ্তার

নেত্রকোনা পৌর এলাকার বলাইনগুয়া থেকে বুধবার রাতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আল্লাহ দল'র আরও এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2009, 02:15 PM

Updated : 26 Aug 2022, 12:12 PM

নেত্রকোনা, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নেত্রকোনা পৌর এলাকার বলাইনগুয়া থেকে বুধবার রাতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আল্লাহ দল'র আরও এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার করা ব্যক্তি হলেন- রস্তম মিয়া ফকির (৪০)। তিনি নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কাউরাট গ্রামের নুরুল ইসলামের ছেলে। রস্তম নেত্রকোনা অগ্রণী ব্যাংকের আঞ্চলিক শাখার সহকারী মহাব্যবস্থাক (এজিএম) এর গাড়িচালক বলে পুলিশ জানিয়েছে। এর আগে সেপ্টেম্বর ও অক্টোবর মাসে নেত্রকোনা থেকে আল্লাহর দল'র আরও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। নেত্রকোনা সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কাশেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার রাত ১১টার দিকে বিশেষ অভিযান চালিয়ে রুস্তম ফকিরকে গ্রেপ্তার করা হয়। এর আগে গ্রেপ্তার করা আল্লাহ দলের সদস্যদের দেওয়া তথ্যের ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০১৩ ঘ.