ঢাকা, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্যাস অনুসন্ধান ও রপ্তানির বিষয়ে আলোচনার জন্য জ্বালানি মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সঙ্গে বৈঠকে বসেছে তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় জাতীয় সংসদ ভবনে এ বৈঠক শুরু হয়েছে।
এতে জাতীয় কমিটির পক্ষে আহ্বায়ক প্রকৌশলী শেখ মোহাম্মদ শহীদুল্লাহ, বিচারপতি গোলাম রব্বানী, অধ্যাপক আনু মুহাম্মদ, অধ্যাপক এম এম আকাশ ও নূর মোহাম্মদ উপস্থিত রয়েছেন।
সরকার পক্ষে রয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল এনামুল হক, জ্বালানি মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুবিদ আলী ভূঁইয়া, সদস্য আবদুল মতিন খসরু প্রমুখ।
এ বৈঠক প্রসঙ্গে বুধবার রাতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) নেতা রুহিন হোসেন প্রিন্স বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা সব সময় উন্মুক্ত সংলাপের দাবি জানিয়ে আসছি। বৃহস্পতিবারের বৈঠকেও একই দাবি জানাব", বলেন তিনি।
প্রিন্স জানান, সাগরের তেল-গ্যাস অনুসন্ধানে দুই বিদেশি কোম্পানির সঙ্গে সরকার যে চুক্তি করতে যাচ্ছে, ওই চুক্তির শর্ত প্রকাশের দাবি জানানো হবে বৈঠকে।
সরকারের সঙ্গে বৈঠকের পর জাতীয় কমিটি প্রেস ব্রিফিং করবে বলেও তিনি জানান।
স
bdnews24