২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম আলোর বিরুদ্ধে বসুন্ধরার মামলা

সাধারণ ডায়েরির পর এবার প্রথম আলোর বিরুদ্ধে একটি মানহানির মামলা করেছে বসুন্ধরা গ্র"প। বৃহস্পতিবার দুপুরে ঢাকার বিচার বিভাগীয় হাকিম আদালতে এ মামলা দায়ের করেন বসুন্ধরা স্টিল কমপ্লেক্সের নির্বাহী পরিচালক অবসরপ্রাপ্ত মেজর জাহেদুর রহমান। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2009, 07:20 AM

Updated : 26 Aug 2022, 12:12 PM

ঢাকা, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাধারণ ডায়েরির পর এবার প্রথম আলোর বিরুদ্ধে একটি মানহানির মামলা করেছে বসুন্ধরা গ্র"প। বৃহস্পতিবার দুপুরে ঢাকার বিচার বিভাগীয় হাকিম আদালতে এ মামলা দায়ের করেন বসুন্ধরা স্টিল কমপ্লেক্সের নির্বাহী পরিচালক অবসরপ্রাপ্ত মেজর জাহেদুর রহমান। মামলায় আসামি করা হয়েছে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, প্রতিবেদক মিজানুর রহমান খান এবং ট্রান্সকম গ্র"পের চেয়ারম্যান লতিফুর রহমানকে। মানহানির এ মামলায় প্রথম আলোয় পত্রিকায় প্রকাশিত দুটি প্রতিবেদনের কথা উল্লেখ করে বলা হয়, এতে বাদির প্রতিষ্ঠান ব্যবসায়িকভাবে ৫০০ কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে। বাদির আইনজীবী গাজী শাহ আলম সাংবাদিকদের জানান, দণ্ডবিধির ৫০০, ৫০১ ও ৫০২ ধারায় মানহানির এ মামলা দায়ের করা হয়েছে। প্রথম আলোর বিরুদ্ধে আরও একটি দেওয়ানি মামলা করা হবে। বসুন্ধরা সিটিতে অগ্নিকাণ্ডে জড়িত থাকার অভিযোগ এনে বুধবার রাতে প্রথম আলো এবং দৈনিক সমকালের প্রকাশক-সম্পাদকসহ আটজনের বিরুদ্ধে তেজগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। মানহানির মামলায় বলা হয়, গত ৮ মে এবং গত ১২ অক্টোবর প্রথম আলোয় প্রকাশিত প্রতিবেদনে বসুন্ধরা গ্র"পের চেয়ারম্যানকে (আহমদ আকবর সোবহান) সামাজিক, ব্যবসায়িক ও রাজনৈতিকভাবে হেয় করা হয়েছে। এর ফলে বিভিন্ন প্রতিষ্ঠান বসুন্ধরার সঙ্গে লেনদেনে অনাগ্রহ প্রকাশ করায় প্রতিষ্ঠানের ৫০০ কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে। বিচার বিভাগীয় হাকিম শাহরিয়ার আরাফাতের আদালতে মামলার শুনানি হয়েছে। এ বিষয়ে বিকালে আদেশ দেওয়ার কথা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমআই/১৩৪৭ ঘ.