২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে বিএসএফের গুলিতে একজন নিহত

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষীদের গুলিতে বৃহস্পতিবার ভোরে এক ব্যক্তি নিহত হয়েছে বলে জানিয়েছে বিডিআর। নিহত আব্দুর রহিম (৩০) গরু ব্যবসায়ী বলে স্থানীয়রা জানায়। তার বাড়ি শিবগঞ্জের দুর্লভপুর ইউনিয়নের আটরশিয়া গ্রামে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2009, 06:35 AM

Updated : 26 Aug 2022, 12:12 PM

চাঁপাইনবাবগঞ্জ, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষীদের গুলিতে বৃহস্পতিবার ভোরে এক ব্যক্তি নিহত হয়েছে বলে জানিয়েছে বিডিআর। নিহত আব্দুর রহিম (৩০) গরু ব্যবসায়ী বলে স্থানীয়রা জানায়। তার বাড়ি শিবগঞ্জের দুর্লভপুর ইউনিয়নের আটরশিয়া গ্রামে। বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) ৩৯ ব্যাটালিয়নের অপারেশন অফিসার মেজর নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভোর ৪টার দিকে শিবগঞ্জের মনাকষা ইউনিয়নের শিংনগর সীমান্তে রহিম নিহত হয়। তিনি বলেন, "রহিম মেইন পিলার ১৭০ এর সাব পিলার ১ এলাকা থেকে ১০০ মিটার অভ্যন্তরে দাঁড়িয়ে ছিল। ওই সময় ভারতের মালদা জেলার দৌলতপুর ফাঁড়ির বিএসএফ জওয়ানরা তাকে লক্ষ করে গুলি চালালে ঘটনাস্থলেই তিনি মারা যান।" ঘটনাস্থল থেকে রহিমের লাাশ উদ্ধার করে বিডিআর। এ হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে বিডিআরের পক্ষ থেকে বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে বলে মেজর নজরুল জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১২১২ ঘ.