২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২০ প্রতিবন্ধীর হাতে সাদা ছড়ি তুলে দিলেন প্রধানমন্ত্রী

বিশ্ব সাদা ছড়ি দিবস উপলক্ষে বুধবার সন্ধ্যায় ২০ জন প্রতিবন্ধীর হাতে সাদা ছড়ি তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন যুমনায় এক অনুষ্ঠানে তাদের হাতে এই ছড়ি তুলে দেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2009, 06:06 PM

Updated : 26 Aug 2022, 12:11 PM

ঢাকা, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-বিশ্ব সাদা ছড়ি দিবস উপলক্ষে বুধবার সন্ধ্যায় ২০ জন প্রতিবন্ধীর হাতে সাদা ছড়ি তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন যুমনায় এক অনুষ্ঠানে তাদের হাতে এই ছড়ি তুলে দেন তিনি। এ উপলক্ষে মাধ্যমিক পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া মেধাবী, গরীব কয়েকজন ছাত্রকে ২০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়। সারা দেশে মোট ৬৭ জন মেধাবী প্রতিবন্ধীকে এই অর্থসাহায্য দেওয়া হবে। অনুষ্ঠানে প্রধান মন্ত্রী বলেন, ''তার সরকার প্রতিবন্ধীদের কল্যাণ ও উন্নয়নের বিষয়ে অগ্রাধিকার দিয়েছে। প্রতিবন্ধীদের উন্নয়ন হলে সমাজের উন্নয়ন হবে। '' অনুষ্ঠানে সমাজ কল্যাণ মন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ ও সচিব কামরুন্নেসা খানম বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিএম/এইচএ/২৩০০ ধ.