২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে অবৈধ রক্ত ব্যবসায়ী গ্রেপ্তার

অবৈধভাবে ব্লাড ব্যাংক পরিচালনা ও নিরাপত্তামূলক পরীক্ষা ছাড়া রক্ত সংগ্রহ-পরিসঞ্চালনের অভিযোগে রাজধানীর একটি অবৈধ ব্লাড ব্যাংকের মালিককে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে র‌্যাবের ভেজাল বিরোধী ভ্রাম্যমান আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2009, 07:01 PM

Updated : 26 Aug 2022, 12:11 PM

ঢাকা, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবৈধভাবে ব্লাড ব্যাংক পরিচালনা ও নিরাপত্তামূলক পরীক্ষা ছাড়া রক্ত সংগ্রহ-পরিসঞ্চালনের অভিযোগে রাজধানীর একটি অবৈধ ব্লাড ব্যাংকের মালিককে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে র‌্যাবের ভেজাল বিরোধী ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার পাশা এ অভিযান পরিচালনা করেন। আনোয়ার পাশা জানান, র‌্যাব-৪ এর একটি ভ্রাম্যমাণ আদালত ঢাকা মেডিক্যাল কলেজের পাশে ৭৮/৩ নাসিরউদ্দিন রোডের 'ডোনার ব্লাড ব্যাংক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার' থেকে র‌্যাব ৭০ ব্যাগ রক্ত জব্দ করে, যা বিনা পরীক্ষায় মাদকসেবীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছিলো। কর্তৃপক্ষ প্রতিষ্ঠানটির বৈধতার কোনও প্রমাণ দেখাতে পারেনি। এর মালিক আব্দুর রহমান মোতালেবকে এক বছরের সশ্রম কারাদন্ড এবং ৬০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত। আব্দুর রহমানের অপর অংশীদার মো. ইউনুসকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এএনএস/এইচএ/০১০৪ঘ.