২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৬ এডিসি পদে রদবদল

মাঠ প্রশাসনের ১৬ জন অতিরিক্ত জেলা প্রশাসকের (এডিসি) পদে রদবদল হয়েছে। মঙ্গলবার সংস্থাপন মন্ত্রণালয় এ সংক্রান্ত আদেশ জারি করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2009, 01:10 PM

Updated : 26 Aug 2022, 12:11 PM

ঢাকা, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাঠ প্রশাসনের ১৬ জন অতিরিক্ত জেলা প্রশাসকের (এডিসি) পদে রদবদল হয়েছে। মঙ্গলবার সংস্থাপন মন্ত্রণালয় এ সংক্রান্ত আদেশ জারি করে। এদের মধ্যে চাঁদপুরের এডিসি তাজুল ইসলামকে টাঙ্গাইল, চাঁপাই-নবাবগঞ্জের এডিসি সুলতান আব্দুল হামিদকে নাটোর, টাঙ্গাইলের এডিসি ডা. আবুল হাসানকে সিলেট, ওএসডি সিনিয়র সহকারী সচিব মাসুদ করিমকে রংপুর, জামালপুর ইসলামপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মতিউল ইসলামকে চাঁদপুর, সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত সিনিয়র সহকারী সচিব আব্দুল্ল্যাহ সাজ্জাদকে নরসিংদী ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের অথরাইজড অফিসার আমিন আকতার খানকে ফেনীর এডিসি নিয়োগ করা হয়েছে। ঠাকুরগাঁওয়ের ইউএনও কবির আল আসাদকে জামালপুর, ফেনী ছাগলনাইয়ার ইউএনও জসিম উদ্দিনকে কক্সবাজার, নওগাঁর পোর্শার ইউএনও মোহাম্মদ হিরুজ্জামানকে ব্রাহ্মণবাড়িয়া, ঠাকুরগাঁও পীরগঞ্জের ইউএনও আকবর আলীকে শেরপুর, বরিশালের চার্জ অফিসার ইজাজ আহমেদ জাবেরকে চাঁপাই-নবাবগঞ্জ, নওগাঁর আত্রাইয়ের ইউএনও কামাল উদ্দিনকে সুনামগঞ্জ ও চুয়াডাঙ্গার আলমডাঙ্গার ইউএনও একেএম শামীমুল হককে রাজবাড়ীর এডিসি করা হয়েছে। এছাড়া বাগেরহাটের কচুয়ার ইউএনও জাহিদুল ইসলামকে খুলনা, কুষ্টিয়া সদরের ইউএনও মল্লিক সাইদ মাহবুবকে চুয়াডাঙ্গা ও নরসিংদীর শিবপুরের ইউএনও খায়রুল আলম শেখকে সুনামগঞ্জের এডিসি হিসেবে বদলি করা হয়েছে। অন্যদিকে, সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত সিনিয়র সহকারী সচিব ইমরান হোসেনকে জাতীয় পুষ্টি কার্যক্রমের (এনএনপি) উপ-পরিচালক হিসেবে পদায়ন করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/জিএনএ/১৯১১ ঘ.