২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে ডাকাতি মামলায় আটজনের ১০ বছর করে কারাদণ্ড

ফরিদপুরে ডাকাতি মামলায় আটজনকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। আরেকজনকে দেওয়া হয়েছে পাঁচ বছরের কারাদণ্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2009, 12:39 PM

Updated : 26 Aug 2022, 12:11 PM

ফরিদপুর, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফরিদপুরে ডাকাতি মামলায় আটজনকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। আরেকজনকে দেওয়া হয়েছে পাঁচ বছরের কারাদণ্ড। ফরিদপুরের সহকারি দায়রা জজ বোরহান উদ্দিন আহমেদ মঙ্গলবার দুপুরে এই রায় দেন। দণ্ডপ্রাপ্তদের মধ্যে আলমগীর খালাসী (২৮), শেখ হায়দার (৩৮), আজাদ মোল্লা (৩৫), অনুকূল সরকার (২৫), ইমারত খন্দকার (৩০), বেলায়েত (৩২), চুন্নু (২৮) ও পান্নাকে (৩৬) ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। অপর আসামি জালাল খালাসীকে (৬০) পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। দন্ডপ্রাপ্তদের মধ্যে তিন আসামি বেলায়েত, চুন্নু এবং পান্না পলাতক রয়েছে। মামলার বিবরণে জানা যায়, ২০০৭ সালের ৮ জানুয়ারি রাত ১২টার দিকে আসামিরা ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পূর্ব সফরদী গ্রামের রতিকান্ত সরকারের বাড়িতে ডাকাতি করতে যায়। ডাকাতি করতে বাধা দেওয়ায় তারা গুলি করে। গুলিতে গৃহকর্তা রতিকান্ত সরকারের ভাই সুবল সরকার (দুলাল) এবং ভাতিজা পবিত্র সরকার আহত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৮৪১ ঘ.