২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে দু'দল গ্রামবাসীর সংঘর্ষ, আহত ১০

মাদারীপুরের শিবচর উপজেলার ভাণ্ডারীকান্দি ইউনিয়নের ক্রোকচর বাজারে সোমবার দুপুুরে দু'দল গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2009, 06:25 PM

Updated : 26 Aug 2022, 12:11 PM

মাদারীপুর, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুরের শিবচর উপজেলার ভাণ্ডারীকান্দি ইউনিয়নের ক্রোকচর বাজারে সোমবার দুপুুরে দু'দল গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। আহত মস্তফা (৩৪), দুলাল বেপারী (৩৫), আলমগীর হোসেন (২৬), রিপন বেপারী (২০), আবুল কাসেম (৪২), মোশারফ হোসেন (৩২), সেলিনা বেগম (২৮) ও ন্ক্কিনকে (১২) শিবচর উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া গুরুতর আহত সালাম বেপারী (৫৮) ও জাকির হোসেনকে (২৩) ঢাকা পাঠানো হয়েছে। এলাকাবাসীর বরাত দিয়ে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম. এ. জলিল জানান, দুপুর ৩ টার দিকে ক্রোকচর বাজারে একটি দোকান ঘর দখলকে কেন্দ্র করে শামসু বেপারি ও খালেক বেপারির সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখনও মামলা হয়নি। লিখিত অভিযোগ পেলে মামলা নিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে ওসি জানান । বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০২০ ঘ.