২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে আমদানিকৃত পেঁয়াজের আড়ালে পাচারের সময় ফেনসিডিল আটক

আমদানি করা পেঁয়াজের আড়ালে পাচারের সময় রোববার মধ্যরাতে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের কানসাট থেকে এক হাজার ৭৯০ বোতল ফেনসিডিল আটক করেছে বিডিআর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2009, 02:51 PM

Updated : 26 Aug 2022, 12:11 PM

চাঁপাইনবাবগঞ্জ, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আমদানি করা পেঁয়াজের আড়ালে পাচারের সময় রোববার মধ্যরাতে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের কানসাট থেকে এক হাজার ৭৯০ বোতল ফেনসিডিল আটক করেছে বিডিআর। এ সময় ১৬ মেট্রিক টন পেঁয়াজসহ ফেনসিডিল বহনকারী ট্রাকটি জব্দ করা হয়। চাঁপাইনবাবগঞ্জ ৩৯ রাইফেল ব্যাটালিয়নের মেজর আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রোববার রাত ১১টার দিকে সোনামসজিদ থেকে চাঁপাইনবাবগঞ্জ যাওয়ার সময় পেঁয়াজ বোঝাই একটি ট্রাক ধাওয়া করে বিডিআর কানসাট এলাকায় আটক করে। তবে ট্রাকের চালক ও তার সহকারী পালিয়ে যায়।" এ সময় ট্রাক তল্লাশি করে আমদানি করা পেঁয়াজের বস্তার নিচ থেকে এক হাজার ৭৯০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারত থেকে এই পেঁয়াজ আমদানি করা হয়েছিলো বলে জানান বিডিআর কর্মকর্তা আনোয়ার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/২০৪১ ঘ.