২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোনায় তিন জেএমবি জঙ্গির ৩৯ বছর করে কারাদণ্ড

নেত্রকোনায় বোমা হামলা মামলায় সোমবার নিষিদ্ধ জামাআতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি) এর তিন জঙ্গিকে বিভিন্ন ধারায় ৩৯ বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত। নেত্রকোনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ একরামুল হক চৌধুরী এই রায় দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2009, 10:42 AM

Updated : 26 Aug 2022, 12:11 PM

নেত্রকোনা, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নেত্রকোনায় বোমা হামলা মামলায় সোমবার নিষিদ্ধ জামাআতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি) এর তিন জঙ্গিকে বিভিন্ন ধারায় ৩৯ বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত। (আরও তথ্যসহ) নেত্রকোনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ একরামুল হক চৌধুরী এই রায় দেন। সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- জেএমবি'র আঞ্চলিক কমান্ডার কাউসার আহম্মেদ ইউনূছ, কাওসার আলম সুমন ও আমানউল্লাহ ওরফে সানাউল্লাহ। এর মধ্যে ইউনূছ পলাতক রয়েছেন। অপর দুজন রায় ঘোষণা করার সময় আদালতে উপস্থিত ছিলেন। অপর আসামি জেএমবি প্রধান শায়খ আব্দুর রহমানের অন্য মামলা মৃত্যুদণ্ড কার্যকর হওয়ায় এই মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ২০০৫ সালের ১৭ আগস্ট দেশের বিভিন্ন জেলার মত নেত্রকোনার জেলা প্রশাসক কার্যালয়, জজ আদালত চত্বর, সুপার মার্কেট, সরকারি কলেজ ক্যাম্পাস, রাজুর বাজার ও হোসেনপুর আন্ত:জেলা বাস টার্মিনালে একযোগে বোমা হামলা চালানো হয়। তবে এতে কেউ হতাহত হয়নি। আদালত বিষ্ফোরক আইনের ৩ ধারায় তিন জঙ্গির প্রত্যেককে ২০ বছর কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর সশ্রম কারাদণ্ড দিয়েছে। এছাড়া বিস্ফোরক আইনের ৪ ধারায় প্রত্যেককে পাঁচ বছর কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিনমাসের সশ্রম কারাদণ্ড এবং বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) ধারায় প্রত্যেককে ১৪ বছরের কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) আজম খান। আসামিদের পক্ষে ছিলেন অ্যাডভোকেট লুৎফুন্নাহার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬৫৫ ঘ.