২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ন্যায্য মজুরি কার্যকর করার আশ্বাস প্রধানমন্ত্রীর

শ্রমিকদের ন্যায্য মজুরি কার্যকর করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় শ্রমিক লীগের ৪০তম প্রতিষ্ঠা বাষির্কী উপলক্ষে সোমবার সকালে প্রধানমন্ত্রীর বাসভবনে সংগঠনের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকারে শেখ হাসিনা এই কথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2009, 07:47 AM

Updated : 26 Aug 2022, 12:11 PM

ঢাকা, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শ্রমিকদের ন্যায্য মজুরি কার্যকর করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় শ্রমিক লীগের ৪০তম প্রতিষ্ঠা বাষির্কী উপলক্ষে সোমবার সকালে প্রধানমন্ত্রীর বাসভবনে সংগঠনের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকারে শেখ হাসিনা এই কথা বলেন। শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রায় রমেশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সংগঠনের সভাপতি আব্দুল মতিন মাস্টার ও তার নেতৃত্বে সকাল ৮টায় ধানমণ্ডি ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেওয়া হয়। সকাল সাড়ে নয়টায় তারা প্রধানমন্ত্রী সঙ্গে দেখা করেন। এ সময় শ্রমিক লীগের সর্বস্তরের নেতাকর্মীদেরসহ সর্বস্তরের শ্রমজীবী জনগণকে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ এবং তার সরকার শ্রমজীবী মানুষের পক্ষে কাজ করে যাচ্ছে। সরকার শ্র্রমিকদের সমস্যা সম্পর্কে ওয়াকিবহাল আছে। সরকার পাটকলসহ বন্ধ বিভিন্ন কল-কারখানা পর্যায়ক্রমে চালুর করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। রায় রমেশ জানান, আইএলও কনভেনশন অনুযায়ী শ্রম আইনকে কার্যকর করা হবে বলেছেন প্রধানমন্ত্রী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/কিউএইচ/জিএনএ/১৩৫২ ঘ.