২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাউজানে ২টি দেশি বন্দুক উদ্ধার করেছে র‌্যাব

চট্টগ্রামের রাউজান উপজেলার মীরপাড়া গ্রামে অভিযান চালিয়ে দুই রাউন্ড কার্তুজসহ দুইটি পরিত্যক্ত দেশি বন্দুক (এলজি) উদ্ধার করেছে র‌্যাব। এ ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2009, 01:42 PM

Updated : 26 Aug 2022, 12:10 PM

চট্টগ্রাম, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের রাউজান উপজেলার মীরপাড়া গ্রামে অভিযান চালিয়ে দুই রাউন্ড কার্তুজসহ দুইটি পরিত্যক্ত দেশি বন্দুক (এলজি) উদ্ধার করেছে র‌্যাব। এ ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি। র‌্যাব-৭ এর স্টাফ অফিসার সহকারী পুলিশ সুপার (এএসপি) মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার রাত দেড়টার দিকে মীরপাড়া গ্রামের সফিউল আলমের বাড়ির পাশ থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়। তিনি বলেন, "ওই বাড়ির পাশে সন্ত্রাসীরা অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব অভিযান চালায়।। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে গেলে ঘটনাস্থলে তল্লাশি করে গুলিসহ দুইটি দেশি বন্দুক (এলজি) উদ্ধার করা হয়।" এ ঘটনায় রাউজান থানায় মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/আরএআর/এজে/এসকে/১৯৪৩ঘ.