২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মামুনের জামিন স্থগিত

চাঁদাবাজির চারটি মামলায় বিতর্কিত ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুনকে হাইকোর্টের দেওয়া জামিন আদেশ ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত করা হয়েছে। রোববার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. মোজাম্মেল হোসেন এ স্থগিতাদেশ দিয়ে ওই সময়ের মধ্যে সরকার পক্ষকে নিয়মিত আপিল আবেদন করার নির্দেশ দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2009, 09:46 AM

Updated : 26 Aug 2022, 12:11 PM

ঢাকা, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদাবাজির চারটি মামলায় বিতর্কিত ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুনকে হাইকোর্টের দেওয়া জামিন আদেশ ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত করা হয়েছে। রোববার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. মোজাম্মেল হোসেন এ স্থগিতাদেশ দিয়ে ওই সময়ের মধ্যে সরকার পক্ষকে নিয়মিত আপিল আবেদন করার নির্দেশ দেন। বৃহস্পতিবার মামুনের জামিনের আদেশ হওয়ার পর সরকার পক্ষ তা স্থগিতের জন্য আপিল বিভাগে আবেদন করে। চেম্বার বিচারপতির আদেশের পর অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এ কে এম জহিরুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "হাইকোর্ট মামনুকে গত বৃহস্পতিবার চারটি মামলায় জামিন দিয়েছিল। সে আদেশ আপিল বিভাগ ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছে।" মামুনের পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার রফিক উল হক। ২০০৭ সালের ৩০ জানুয়ারি মামুনকে যৌথবাহিনী গ্রেপ্তার করে। তিনি খালেদা জিয়ার ছেলে তারেক রহমানের বন্ধু হিসেবে পরিচিত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/আরএ/এমআই/১৫৩৫ ঘ.