২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে টাকা ছিনতাই, টাকাসহ গ্রেপ্তার ১

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুরে শনিবার রাতে এলাকাবাসী এক ছিনতাইকারীকে ধরে পুলিশে দিয়েছে। গ্রেপ্তারকৃত ছিনতাইকারী আলমগীর (৩৫) মদনপুরের কাইকারটেক এলাকার আব্দুল রউফের ছেলে। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-অর-রশিদ জানান, সৌদি আরব থেকে ভাইয়ের পাঠানো ৬ লাখ টাকা নিয়ে রফিকুল ইসলাম ও তার বন্ধু বাশার ঢাকা থেকে ভৈরব যাচ্ছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2009, 07:40 PM

Updated : 26 Aug 2022, 12:10 PM

নারায়ণগঞ্জ, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুরে শনিবার রাতে এলাকাবাসী এক ছিনতাইকারীকে ধরে পুলিশে দিয়েছে। গ্রেপ্তারকৃত ছিনতাইকারী আলমগীর (৩৫) মদনপুরের কাইকারটেক এলাকার আব্দুল রউফের ছেলে। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-অর-রশিদ জানান, সৌদি আরব থেকে ভাইয়ের পাঠানো ৬ লাখ টাকা নিয়ে রফিকুল ইসলাম ও তার বন্ধু বাশার ঢাকা থেকে ভৈরব যাচ্ছিলেন। রাত ৮টার দিকে তারা আলমগীর নামের একজনের কাছ পাওনা টাকা নেওয়ার জন্য নারায়ণগঞ্জের মদনপুর নামেন। সেখানে আলমগীর অপর কয়েকজনসহ রফিকুল ও বাশারের কাছ থেকে ৬ লাখ টাকা ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় রফিকুল ও বাশারের চিৎকারে এলাকাবাসী আলমগীরকে ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোর্পদ করে। অপর ছিনতাইকারীরা ৪ লাখ টাকা নিয়ে পালিয়ে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০১২৫ ঘ.