২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লঞ্চে ডাকাতের হানা, আনসার সদস্যের গুলি ও রাইফেল লুট

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার কাঠখাল হাওরে একটি লঞ্চ থেকে শনিবার ভোররাতে আনসার সদস্যদের ৬০ রাউন্ড গুলি এবং রাইফেল লুট হয়েছে। পুলিশ এ তথ্য জানিয়ে বলেছে, যাত্রীবেশী ডাকাতদল লঞ্চেও লুটপাট চালায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2009, 09:16 AM

Updated : 26 Aug 2022, 12:10 PM

কিশোরগঞ্জ, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার কাঠখাল হাওরে একটি লঞ্চ থেকে শনিবার ভোররাতে আনসার সদস্যদের ৬০ রাউন্ড গুলি এবং রাইফেল লুট হয়েছে। পুলিশ এ তথ্য জানিয়ে বলেছে, যাত্রীবেশী ডাকাতদল লঞ্চেও লুটপাট চালায়। এমভি আব্দুর রব নামে ওই লঞ্চটি হবিগঞ্জের আজমিরীগঞ্জ থেকে কিশোরগঞ্জের ভৈরব যাচ্ছিল। কিশোরগঞ্জের পুলিশ সুপার (এসপি) ভানু লাল দাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাত ৩টার দিকে লঞ্চটি কাঠখাল হাওরে পৌঁছলে যাত্রীবেশী ১২/২০ জন ডাকাত লঞ্চের নিয়ন্ত্রণ নেয়। তারা দায়িত্বরত আনসারদের ৬০ রাউন্ড গুলি ও তিনটি রাইফেল ছিনিয়ে নেয়।" এরপর যাত্রীদের কাছ থেকে নগদ অর্থ ও মালামাল লুট করে ডাকাত দল পালিয়ে যায় বলে পুলিশ জানায়। পুলিশ সুপার ভানু লাল সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন। শনিবার সকাল থেকে অস্ত্র উদ্ধার অভিযান শুরু হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৫০০ ঘ.