২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রামপুরায় বোমায় আহত এক পথচারী

রাজধানীর রামপুরা এলাকায় শুক্রবার দুপুরে সন্ত্রাসীদের বোমা হামলায় এক পথচারী আহত হয়েছেন। শুক্রবার দুপুর আড়াইটার দিকে অজ্ঞাতপরিচয় সন্ত্রাসীরা পশ্চিম রামপুরার মেগা স্টার গার্মেন্টসের সামনের বারান্দায় তিনটি বোমার বিস্ফোরণ ঘটায় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ হাশমী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2009, 04:20 PM

Updated : 26 Aug 2022, 12:10 PM

ঢাকা, অক্টোবর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--রাজধানীর রামপুরা এলাকায় শুক্রবার দুপুরে সন্ত্রাসীদের বোমা হামলায় এক পথচারী আহত হয়েছেন। শুক্রবার দুপুর আড়াইটার দিকে অজ্ঞাতপরিচয় সন্ত্রাসীরা পশ্চিম রামপুরার মেগা স্টার গার্মেন্টসের সামনের বারান্দায় তিনটি বোমার বিস্ফোরণ ঘটায় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ হাশমী। তিনি বলেন, "এতে আনোয়ার হোসেন নামে এক পথচারী আহত হয়েছেন। তাকে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।" আহত আনোয়ারের বিস্তারিত পরিচয় জানা যায়নি এবং হামলার কারণ ও হামলাকারীদের খুঁজে বের করার চেষ্টা চলছে বলে জানান পুলিশ কর্মকর্তা হাশমী। এর আগে গত বৃহস্পতিবার সকালে নগরীর কাফরুল এলাকায় বোমা বিস্ফোরণে পাঁচ শিশু আহত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এজে/এসএইচ/২২১৮ ঘ.