২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবৈধপথে দেশে ফেরার সময় সাতক্ষীরা সীমান্তে আটজন আটক

অবৈধপথে সীমান্ত পার হয়ে দেশে ঢোকার সময় শুক্রবার ভোরে সাতক্ষীরার কলারোয়া উপজেলার কাঁকডাঙ্গা সীমান্তে নারী, পুরুষ ও শিশুসহ আটজনকে আটক করেছে বাংলাদেশ রাইফেলস (বিডিআর)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2009, 11:49 AM

Updated : 26 Aug 2022, 12:10 PM

সাতক্ষীরা, অক্টোবর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবৈধপথে সীমান্ত পার হয়ে দেশে ঢোকার সময় শুক্রবার ভোরে সাতক্ষীরার কলারোয়া উপজেলার কাঁকডাঙ্গা সীমান্তে নারী, পুরুষ ও শিশুসহ আটজনকে আটক করেছে বাংলাদেশ রাইফেলস (বিডিআর)। এরা হলেন- যশোরের বাঘারপাড়া এলাকার খোকন দাস (৫০), তার স্ত্রী কৃষ্ণরানী দাস (৪০), দৌলতদিহি এলাকার সুমন মিয়া (৩০) ও আব্দুস সালাম (২৭), খুলনার দিঘলিয়া উপজেলার বালিয়ারচর এলাকার সাধন মজুমদার (১৭) ও সেলিনা আক্তার (১২), সাতক্ষীরার আশাশুনি উপজেলার শ্বেতপুর গ্রামের মনিরুজ্জামান (১৯) ও পাটকেলঘাটা উপজেলার তৈলকূপি গ্রামের আম্বিয়া খাতুন (১১)। ৪১ রাইফেলস ব্যাটালিয়নের উপ-সহকারী পরিচালক (ডিএডি) মাহবুবুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার ভোর সাড়ে চারটার দিকে আটককৃতরা সবাই ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করে। কাঁকডাঙ্গা সীমান্তের বিডিআরের একটি টহলদল তাদের আটক করে। জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানিয়েছেন, চিকিৎসা ও ভাল কাজের সন্ধানে বিভিন্ন সময় তারা অবৈধভাবে ভারত গিয়েছিলেন। তাদের কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে বিডিআর এর পক্ষ থেকে কলারোয়া থানায় মামলা করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৫৪৬ ঘ.