২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চার ঘণ্টা পর সিলেটের সঙ্গে রেল যোগাযোগ চালু

প্রায় চার ঘন্টা বন্ধ থাকার পর সিলেটের সঙ্গে রেল যোগাযোগ আবার স্বাভাবিক হয়েছে। শুক্রবার দুপুরে মৌলভীবাজারে একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ায় পর থেকে সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ হয়ে গিয়েছিল। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2009, 11:12 AM

Updated : 26 Aug 2022, 12:10 PM

মৌলভীবাজার, অক্টোবর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রায় চার ঘন্টা বন্ধ থাকার পর সিলেটের সঙ্গে রেল যোগাযোগ আবার স্বাভাবিক হয়েছে। শুক্রবার দুপুরে মৌলভীবাজারে একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ায় পর থেকে সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ হয়ে গিয়েছিল। শ্রীমঙ্গলের সহকারী স্টেশন মাস্টার আব্দুল আজিজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কুলাউড়া থেকে উদ্ধারকারী ট্রেনটি এসে দুর্ঘটনা কবলিত মালবাহী ট্রেনের বগি দুটি উদ্ধারের পর ৩টা ৫২ মিনিটে রেল যোগাযোগ আবার চালু হয়েছে।" তিনি জানান, রেল যোগাযোগ চালু হওয়ার পর চট্টগ্রামগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস চট্টগ্রামের উদ্দেশ্যে এবং কুশিয়ারা এক্সপ্রেস আখাউড়ার উদ্দেশ্যে ছেড়ে গেছে। শ্রীমঙ্গলের সহকারী স্টেশন মাস্টার ফয়জুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কুলাউড়া থেকে আখাউড়াগামী মালবাহী ৯০৮ ডাউন ট্রেনের দুটি বগি দুপুর ১২টার দিকে সিলেট-আখাউড়া রেলওয়ে সেকশনের ভানুগাছ-শমসেরনগর স্টেশনের মধ্যবর্তী স্থানে লাইনচ্যুত হয়।" এই কারণে সিলেট থেকে চট্টগ্রামগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস শমসের নগর ও আখাউড়াগামী কুশিয়ারা এক্সপ্রেস কুলাউড়া রেল স্টেশনে আটকা পড়ে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/এমএসবি/১৭০৬ ঘ.