ঢাকা, ৮ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- আগামী ১৬ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ এলামনাই এসোসিয়েশনের পুনর্মিলনী অনুষ্ঠিত হবে।
এসোসিয়েশনের সভাপতি ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. আব্দুস সালাম বৃহস্পতিবার বিকালে তার কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান।
অধ্যাপক সালাম জানান, আগামী ১২ অক্টোবর পর্যন্ত রেজিস্ট্রেশন চলবে। এলামনাইদের রেজিস্ট্রেশন ফি ৩০০ টাকা, স্বামী/স্ত্রীসহ ৫০০ টাকা। ১০ বছরের বেশি বয়সী সন্তান প্রতি ১০০ টাকা করে ফি লাগবে। সন্তানের বয়স ১০ এর কম হলে রেজিস্ট্রেশন ফি দিতে হবে না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসকে/২১১৪ঘ.
bdnews24