নাটোর, অক্টোবর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ন্যাশনাল ব্যাংকের নাটোর শাখা থেকে মঙ্গলবার লুট হওয়া অর্থের কিছু অংশ উদ্ধার করা হয়েছে।
ব্যাংকের এক নৈশ প্রহরীর ভাইয়ের বাড়ি থেকে বুধবার রাতে সাত লাখ টাকা উদ্ধার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মোজাম্মেল হোসেন বিডিনিউজ টোেেয়ন্টিফোর ডটকমকে জানান, বুধবার বিকালে নৈশ প্রহরী জুলফিকার আলীকে গ্রেপ্তার করা হয়।
"তার স্বীকারোক্তি অনুযায়ী রাত ১টার দিকে বাগাতিপাড়ায় তার ভাই আসাদুজ্জামান সাধনের বাড়িতে তল্লাশি চালিয়ে সাত লাখ টাকা উদ্ধার করা হয়", বলেন তিনি।
ব্যাংক থেকে ১ কোটি ৬২ লাখ টাকা লুট হয়েছিল।
এএসপি মোজাম্মেল জানান, এলাকাবাসীর উপস্থিতিতে ওই টাকা জব্দ করা হয়েছে। সাধনকেও গ্রেপ্তার করা হয়েছে।
টাকা লুটের মামলায় ব্যাংকের তিন নৈশ প্রহরী ও তিন কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমআই/১৩৩০ ঘ.
bdnews24