ঢাকা, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে বহুজাতিক দুটি কোম্পানির সঙ্গে দ্রুত চুক্তি করার সুপারিশ করেছে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি।
দেশে চুক্তির বিরোধিতা এবং সমুদ্রসীমা নিয়ে প্রতিবেশী দুই দেশের আপত্তির প্রেক্ষাপটে কমিটি বলছে, চুক্তি করতে যত দেরি হবে সঙ্কট ততই বাড়বে।
সংসদীয় কমিটির সভাপতি সুবিদ আলী ভূঁইয়া মঙ্গলবার সাংবাদিকদের বলেন, "প্রতিবেশী দুই দেশ ভারত ও মিয়ানমার তাদের সমুদ্রসীমায় গ্যাস অনুসন্ধান শুরু করেছে। আমাদের সমুদ্রসীমায়ও তা শুরু করে দিতে হবে।"
"তা না হলে উন্নত প্রযুক্তি ব্যবহার করে আমাদের গ্যাস সম্পদ টেনে নিয়ে যেতে পারে", আশঙ্কা প্রকাশ করেন তিনি।
সাগরের তিনটি ব্লক (৫, ১০ ও ১১ নম্বর) বহুজাতিক কোম্পানি কনোকো ফিলিপস ও তাল্লোকে বরাদ্দ দেওয়ার প্রস্তাব স
bdnews24