গাইবান্ধা, অক্টোবর ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-গাইবান্ধা সদর উপজেলার বারো-বলদিয়া গ্রামে রোববার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
এরা হল- মুন্নি (৮) ও তার সহোদর মুরাদ (৪)। তারা ওই গ্রামের ময়নুল মিয়ার সন্তান।
মালিবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলী আজম শাহ রুনু জানান, দুপুরে বাড়ির লোকজনের অগোচরে গোসল করতে নেমে তারা বাড়ির পাশের খালে ডুবে যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০১১০ ঘ.
bdnews24