সাভার, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারের উলাইল এলাকায় তৈরি পোশাক কারখানায় ভাংচুরের মামলায় রোববার আরও ১২ শ্রমিককে গ্রেপ্তার করেছে পুলিশ।
দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
এরা হলেন- মামুন, আনোয়ার, বাবুল গাজী, মাসুদ, মাহবুব, বাবুল, শফিউল, জুয়েল, ফারুক, আমজাদ, আলম ও সাগর।
এর আগে শনিবার দুইজনকে গ্রেপ্তার করা হয়েছিল।
সাভার থানার উপ-পরিদর্শক আজিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রেববার সকালে উলাইল এলাকায় আনলিমা গ্র"পের কারখানার সামন থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আতংকে কারখানায় শ্রমিকের উপস্থিতি কমে গেছে বলে তিনি জানান।
শ্রমিক ছাঁটাই এবং নির্যাতনের ঘটনাকে কেন্দ্র করে শনিবার আনলিমা গ্র"পের তৈরি পোশাক কারখানায় শ্রমিকরা হামলা ও ভাংচুর চালায়। এ ঘটনায় কর্তৃপক্ষ সাভার থানায় মামলা দায়ের করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১১০ ঘ.
bdnews24