২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোহিনূর মিয়া সাময়িক বরখাস্ত

আলোচিত পুলিশ কর্মকর্তা কোহিনূর মিয়াকে অসদাচারণের দায়ে চাকরি থেকে সাময়িক বরখাস্ত (সাসপেন্ড) করা হয়েছে। পুলিশের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক মাজহারুল হকের বিরুদ্ধেও একই কারণে একই ব্যবস্থা নেওয়া হয়েছে। ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (ডিসি) কোহিনূর মিয়া বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে প্রভাবশালী পুলিশ কর্মকর্তাদের একজন ছিলেন। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2009, 12:46 PM

Updated : 26 Aug 2022, 12:08 PM

ঢাকা, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আলোচিত পুলিশ কর্মকর্তা কোহিনূর মিয়াকে অসদাচারণের দায়ে চাকরি থেকে সাময়িক বরখাস্ত (সাসপেন্ড) করা হয়েছে। পুলিশের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক মাজহারুল হকের বিরুদ্ধেও একই কারণে একই ব্যবস্থা নেওয়া হয়েছে। ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (ডিসি) কোহিনূর মিয়া বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে প্রভাবশালী পুলিশ কর্মকর্তাদের একজন ছিলেন। মাজহারুল হক সারদা পুলিশ একাডেমির উপাধ্যক্ষ হিসেবে কর্মরত। সাময়িক বরখাস্তকালেও তিনি এ প্রতিষ্ঠানে সংযুক্ত থাকবেন। সাময়িক বরখাস্ত হওয়া দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়েরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আলাদা প্রজ্ঞাপনে জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি কর্মচারী বিধিমালা ৩/বি বিধিতে বর্ণিত অসদাচারণের দায়ে তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ কারণে তাদের একই আইনের ১১(১) বিধি অনুসারে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হল। ২০০২ সালের ২৩ জুলাই গভীর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলে আন্দোলনরত ছাত্রীদের ওপর হলের ফটক ভেঙে হামলা চালায় পুলিশ। তখন এ হামলার নেপথ্যে পুলিশ কর্মকর্তা কোহিনূর মিয়ার নাম উঠে আসে। এ ঘটনার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রবল আন্দোলন গড়ে তুললে তৎকালীন উপাচার্য অধ্যাপক আনোয়ারুল