২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৌলভীবাজারে সিএনজি অটোরিকশাসহ ৩ ছিনতাইকারী আটক

মৌলভীবাজারের কুলাউড়ায় শনিবার সিএনজি চালিত অটোরিকশা ছিনতাই করায় এক নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2009, 05:16 PM

Updated : 26 Aug 2022, 12:08 PM

মৌলভীবাজার, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৌলভীবাজারের কুলাউড়ায় শনিবার সিএনজি চালিত অটোরিকশা ছিনতাই করায় এক নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরা হল- সিলেটের জৈন্তাপুর উপজেলার উত্তর বাহুভাগ গ্রামের রাজিয়া বেগম (৩০), মেজর টিলার মুহিন (২৫) এবং ফেনীর উত্তর ধলিয়ার মো. হানিফ (৩০)। কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমদ খান জানান, সকালে সিলেট থেকে তিন ছিনতাইকারী অটোরিকশাটি কুলাউড়ার বিজয়া বাজারে যাওয়ার জন্য ভাড়া করে। পথে পাহাড়ের একটি নির্জন স্থানে অস্ত্র দেখিয়ে তারা গাড়ির চাবি ছিনিয়ে নিয়ে অটোরিকশাটিসহ পালিয়ে যায়। পরে এলাকাবাসীর সহায়তায় কুলাউড়ার ঝিমাই চা বাগান এলাকা থেকে সিএনজিসহ তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশ কর্মকর্তা আরও জানান, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছে গত ২৫ সেপ্টেম্বর কুলাউড়া উপজেলার জয়চণ্ডী ইউনিয়নের ক্লিভডন চা বাগান এলাকায় চালককে ছুরিকাঘাত করে একটি সিএনজি অটোরিকশা ছিনতাই করেছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/ডিডি/২৩০৯ ঘ.