২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদকে দুর্নীতিমুক্ত করতে আরও কাজ বাকি: স্পিকার

জাতীয় সংসদকে দুর্নীতিমুক্ত করার জন্য আরও কিছু কাজ বাকি রয়েছে বলে জানিয়েছেন স্পিকার আব্দুল হামিদ। শনিবার বিকেলে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি বলেন, "এই সংসদকে দুর্নীতি মুক্ত করতে আমি ইতোমধ্যেই প্রয়োজনীয় সব ব্যবস্থা নিয়েছি। আরও কিছু কাজ বাকি আছে। তা শেষ করতে পারলে আমি বলতে পারব জাতীয় সংসদ দুর্নীতিমুক্ত হয়েছে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2009, 03:19 PM

Updated : 26 Aug 2022, 12:08 PM

কিশোরগঞ্জ, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকম) --জাতীয় সংসদকে দুর্নীতিমুক্ত করার জন্য আরও কিছু কাজ বাকি রয়েছে বলে জানিয়েছেন স্পিকার আব্দুল হামিদ। শনিবার বিকেলে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি বলেন, "এই সংসদকে দুর্নীতি মুক্ত করতে আমি ইতোমধ্যেই প্রয়োজনীয় সব ব্যবস্থা নিয়েছি। আরও কিছু কাজ বাকি আছে। তা শেষ করতে পারলে আমি বলতে পারব জাতীয় সংসদ দুর্নীতিমুক্ত হয়েছে।" গণতন্ত্রে জাতীয় সংসদ সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু বলে উল্লেখ করে তিনি বলেন," এখানে সরকারের সকল মহলের দুর্নীতি নিয়ে আলোচনা হয়।" পাকুন্দিয়ায় সুধি সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় স্পিকার বলেন, "সব ক্ষেত্রেই ভাল, সৎ ও চরিত্রবান মানুষকে নির্বাচিত করতে হবে। কারণ বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলেও একশ' দিনের কর্মসৃজন কর্মসূচিতে ব্যাপক দুর্নীতি হয়েছে।" তিনি বলেন, "শিগগিরই সংসদের অধিবেশন শুরু হবে। অধিবেশন শুরুর দু'চার দিনের মধ্যেই ইউনিয়ন পরিষদ নির্বাচনের বিল পাস হবে। বিল পাস হওয়ার পর আগামী ডিসেম্বর কিংবা জানুয়ারিতে ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে।" নির্বাচনে সৎ ও যোগ্য প্রার্থী নির্বাচন করতে না পারলে ঢাকায় বসে সরকারের পক্ষে উন্নয়ন করা সম্ভব নয় বলে তিনি মন্তব্য করেন। হামিদ আরও বলেন, "বর্তমানে রাজনীতি করে কোটিপতি হওয়া একশ্রেণীর রাজনীতিবিদের ফ্যাশনে পরিণত হয়েছে। এই প্রবণতা বন্ধে সবাইকে এগিয়ে আসতে হবে।" পাকুন্দিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান সোহরাব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সুধী সমাবেশে অন্যান্যদের মধ্যে জেলার পাবলিক প্রসিকিউটর (পিপি) শাহ্ আজিজুল হকসহ স্থানীয় রাজনীতিবিদ, শিক্ষক ও জনপ্রতিনিধিরা বক্তব্য রাখেন। অনুষ্ঠানের শুরুতে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে স্পিকারকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/এসএইচ/২১১৯ ঘ.