২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ট্রেনে কাটা পড়া দুটি লাশ উদ্ধার

ঢাকা-ময়মনসিংহ রুটে গাজীপুর সদর উপজেলার তড়ৎপাড়া ও ধীরাশ্রম এলাকা থেকে শনিবার ট্রেনে কাটা পড়া দুজনের লাশ উদ্ধার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2009, 03:09 PM

Updated : 26 Aug 2022, 12:08 PM

গাজীপুর, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঢাকা-ময়মনসিংহ রুটে গাজীপুর সদর উপজেলার তড়ৎপাড়া ও ধীরাশ্রম এলাকা থেকে শনিবার ট্রেনে কাটা পড়া দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে একজন হলেন- গাজীপুর সদরের সামান্তপুর গ্রামের মোশারফ হোসেন (১৭)। আরেকজনের পরিচয় পাওয়া যায়নি। রেলওয়ের টঙ্গী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আলী আকবর জানান, বিকেল পৌনে ৫টার দিকে জয়দেবপুর জংশনের আউটার সিগন্যালের দক্ষিণে তড়ৎপাড়া এলাকায় ময়মনসিংহগামী কমিউটার ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত এক যুবক (২৫) মারা যান। তার পরনে ছিল প্যান্ট ও চেক শার্ট। পুলিশ কর্মকর্তা আরও জানান, সকাল ১০টার দিকে একই রুটের ধীরাশ্রম এলাকা থেকে পুলিশ ট্রেনে কাটা পড়া মোশারফের লাশ উদ্ধার করে। তবে কোন ট্রেনে কিংবা কখন তিনি কাটা পড়েন তা জানাতে পারেননি পুলিশ কর্মকর্তা। বিকেলে তার লাশ পরিবারের কাছে হন্তান্তর করা হয়। এ দুই দুর্ঘটনায় জিআরপি থানায় পৃথক দু'টি অপমৃত্যু মামলা হয়েছে বলেও তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১০৮ ঘ.