মিন্টু চৌধুরী
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
চট্টগ্রাম, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আলোচিত ১০ ট্রাক অস্ত্র মামলায় সাবেক স্বরাষ্ট্র সচিব ওমর ফারুককে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
শনিবার সকাল ১১টা থেকে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন সিআইডি'র চট্টগ্রাম অঞ্চলের বিশেষ সুপার মোহাম্মদ মুসলিম।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নোটিশ পেয়ে ওমর ফারুক সকালে দামপাড়া সিআইডি কার্যালয়ে আসেন। মামলার তদন্ত কর্মকর্তা (আইও) মনিরুজ্জামান চৌধুরীর নেতৃত্বে একটি দল তাকে জিজ্ঞাসাবাদ করছে।"
২০০৪ সালের ১ এপ্রিল রাতে চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) সংরক্ষিত জেটি ঘাটে ১০ ট্রাক অস্ত্র আটকের ঘটনায় গঠিত ৫ সদস্যের সরকারি তদন্ত দলের প্রধান ছিলেন তৎকালীন স্বরাষ্ট্র সচিব ওমর ফারুক।
তদন্তের স্বার্থে তাকে নোটিশ দিয়ে ডেকে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান সিআইডি কর্মকর্তা মুসলিম।
তবে সাবেক সচিবকে কোন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তা জানাতে রাজি হননি তিনি।
১০ ট্রাক অস্ত্র মামলা তদন্তের দায়িত্ব মনিরুজ্জামানের হাতে আসার পর অস্ত্র খালাস এবং জেটি ব্যবহারের সঙ্গে সংশি
bdnews24