সিলেট, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর বন্দরবাজারে শুক্রবার রাতে ছিনতাইকালে দুই সহোদরসহ তিনজনকে ধরে পুলিশে দিয়েছে জনতা।
এরা হলেন- জৈন্তাপুর উপজেলার জৈন্তাপুর আদর্শ গ্রামের কাশেম মিয়া (২২), তার ভাই শাকিল আহমদ (২৩) এবং কোতোয়ালির নাজিরেরগাঁও এলাকার মো. সেলিম (২৫)।
সিলেট কোতায়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) খাইরুল আলম বাদল জানান, রাত ৮টার দিকে বন্দরবাজারের করিম উল্লাহ মার্কেটের সামনে অস্ত্র দেখিয়ে এক বৃদ্ধের টাকা ছিনতাইকালে স্থানীয় জনতা তিনজনকে আটক করে। পরে বন্দরবাজার ফাঁড়ির পুলিশ এসে তাদের থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৪৫ ঘ.
bdnews24