ঢাকা, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্যাস ও কয়লা নিয়ে সরকারকে উন্মুক্ত সংলাপে বসার প্রস্তাব দিয়েছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষক।
শুক্রবার এক সংবাদ সম্মেলনে তারা তাদের পক্ষে পাঁচজন শিক্ষকের নাম প্রকাশ করেন। অপরদিকে সরকারের অবস্থান ব্যাখ্যায়ও পাঁচজনের নাম চেয়ে তাদের সঙ্গে সংলাপে বসতে চেয়েছেন তারা।
সম্মেলনে অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, "যেহেতু জনগণ ও সরকার কেউই দেশের মজুদ গ্যাস ও কয়লা রপ্তানি চায় না, সেহেতু এ বিষয় নিয়ে চুক্তির ব্যাখ্যা নিয়ে যে মতভিন্নতা রয়েছে তার একটি স্বচ্ছ যুক্তিসঙ্গত সমাধান প্রয়োজন।"
"তাই এ বিষয়ে প্রয়োজনে সরকার উন্মুক্ত গণসংলাপ আয়োজন করতে পারে। তাতে সরকারের ব্যাখ্যার সঙ্গে একমত এরকম পাঁচজন এবং সরকারের ব্যাখ্যার সঙ্গে ভিন্নমত রয়েছে এ রকম পাঁচজন জন অংশ নিতে পারেন", বলেন তিনি।
সংলাপের জন্য অধ্যাপক চৌধুরী তাদের পক্ষের পাঁচজনের নাম ঘোষণা করেন। এরা হলেন- বিচারপতি গোলাম রব্বানী, অধ্যাপক মো. নূরুল ইসলাম, অধ্যাপক মুহাম্মদ জাফর ইকবাল, অধ্যাপক এম এম আকাশ ও অধ্যাপক এম শামসুল আলম।
সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে গত ২৪ আগস্ট অর্থনৈতিক বিষয় সম্পর্কিত মন্ত্রিসভা কমিটি কনোকো ফিলিপস ও তাল্লে
bdnews24