২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

রংপুরের মিঠাপুকুর উপজেলায় বুধবার রাতে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা। উপজেলার আসকরপুর গ্রামে রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2009, 10:23 AM

Updated : 26 Aug 2022, 12:07 PM

রংপুর, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুরের মিঠাপুকুর উপজেলায় বুধবার রাতে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা। উপজেলার আসকরপুর গ্রামে রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানায়। নিহতের নাম সাহেব আলী (৬৫)। মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলতাফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সাহেব আলী ও তার ছেলে বকুল মিয়া রাতে শঠিবাড়ি বাজার থেকে রিকশা ভ্যানে চড়ে বাড়িতে ফিরছিলেন। শঠিবাড়ি-আসকরপুর সড়কে একদল দুর্বৃত্ত রিকশা ভ্যান থামিয়ে সাহেব আলীকে কুপিয়ে হত্যা করে চলে যায়।" পূর্ব শত্র"তার জের হিসেবে এ ঘটনা ঘটতে পারে বলে ওসি জানান। বৃহস্পতিবার ভোরে পুলিশ লাশ উদ্ধার করে। ময়না তদন্তের জন্য রংপুর সদও হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমআই/১৬১০ ঘ.