২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

"বই মেলার জায়গা সমপ্রসারণের সময় এসেছে "

অমর একুশে বইমেলার পরিসর প্রতি বছর বেড়ে যাওয়ায় বাংলা একাডেমীর জায়গা সমপ্রসারণ নিয়ে চিন্তাভাবনা করার সময় এসেছে বলে মত দিলেন একাডেমীর মহাপরিচালক সৈয়দ মোহাম্মদ শাহেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2009, 04:28 PM

Updated : 26 Aug 2022, 11:00 AM

ঢাকা, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- অমর একুশে বইমেলার পরিসর প্রতি বছর বেড়ে যাওয়ায় বাংলা একাডেমীর জায়গা সমপ্রসারণ নিয়ে চিন্তাভাবনা করার সময় এসেছে বলে মত দিলেন একাডেমীর মহাপরিচালক সৈয়দ মোহাম্মদ শাহেদ। শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেওয়া এক সাক্ষাতকারে তিনি বলেন, গত বছরের চেয়ে এবার মেলায় স্টল বেড়েছে ৫০টি । মহাপরিচালক বলেন, "একদিকে প্রতিবছর বইমেলার পরিসর বড় হচ্ছে। আর অন্যদিকে বাংলা একাডেমীর ভেতর নতুন ভবন হওয়ায় এর জায়গাও কমে যাচ্ছে। তাই আরো বড় পরিসরে মেলা আয়োজনের জন্য একাডেমীর জায়গা সমপ্রসারণ নিয়ে চিন্তাভাবনা করার সময় এসেছে।" তিনি বলেন, "পরমাণু শক্তি কমিশনের কার্যক্রম অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। তাই কমিশনের জায়গা বাংলা একাডেমীকে বরাদ্দ দেওয়া যেতে পারে।" মহাপরিচালক জানান, বেশ কয়েকবছর আগের মতো এবার বাংলা একাডেমীর মূল প্রাঙ্গণের বাইরে সামনের রাস্তার দুপাশেও স্টল বরাদ্দ দেওয়া হচ্ছে। অনাকাঙ্খিত ভিড় ও শব্দদূষণ এড়ানোর জন্য তখন ক্যাসেট ও খাবারের দোকানের মতো স্টলকে বাইরে জায়গা বরাদ্দ করা হতো। মেলা আয়োজনের জন্য সরকার মঞ্চ ও টিনসহ একটি স্থায়ী কাঠামো তৈরি করে দিয়ে একাডেমীকে সহায়তা করতে পারে বলে দেন মহাপরিচালক। ন্যাশনাল লাইব্রেরী, প্রত