২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'দুর্নীতি দমন কমিশন ২০০৪ সংশোধনী' আবার সংশোধন হবে

মন্ত্রিপরিষদের সোমবারের বৈঠকে 'দুর্নীতি দমন কমিশন ২০০৪ সংশোধনী প্রস্তাব' উত্থাপন করা হলেও তা সংশোধনের জন্য ফিরিয়ে দেওয়া হয়েছে। সংশোধনের পর পরিষদের পরবর্তী বৈঠকে এই বিষয়টি আবার উত্থাপন করা হবে বলে প্রধানমন্ত্রীর তথ্য সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2009, 09:06 AM

Updated : 26 Aug 2022, 10:59 AM

ঢাকা, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- মন্ত্রিপরিষদের সোমবারের বৈঠকে 'দুর্নীতি দমন কমিশন ২০০৪ সংশোধনী প্রস্তাব' উত্থাপন করা হলেও তা সংশোধনের জন্য ফিরিয়ে দেওয়া হয়েছে। সংশোধনের পর পরিষদের পরবর্তী বৈঠকে এই বিষয়টি আবার উত্থাপন করা হবে বলে প্রধানমন্ত্রীর তথ্য সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানিয়েছেন। সচিবালয়ে সোমবার সকাল সোয়া ১১ টা থেকে দুপুর একটা পর্যন্ত মন্ত্রিপরিষদের বৈঠক চলে। বৈঠক শেষে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আবুল কালাম আজাদ বৈঠকের সিদ্ধান্তগুলো সাংবাদিকদের জানান। তিনি বলেন, "আজকের (সোমবার) ক্যাবিনেট মিটিংয়ে দু'টি এজন্ডা ছিল। একটি, দুর্নীতি দমন কমিশন ২০০৪ সংশোধনী প্রস্তাব। আরেকটি হলো, বাংলাদেশ-উজবেকিস্তান সাংস্কৃতিক চুক্তি। দুর্নীতি দমন কমিশন ২০০৪ সংশোধনী প্রস্তাবটি কিছু সংশোধনীসহ পুনরায় আনতে বলা হয়েছে। এছাড়াও এই বিষয়টি উত্থাপন করতে কেনো এতোদিন সময় লাগলো তারও ব্যাখ্যা চেয়েছেন প্রধানমন্ত্রী।" প্রধানমন্ত্রীর তথ্য সচিব আরো বলেন, " বাংলাদেশ-উজবেকিস্তান সাংস্কৃতিক চুক্তির বিষয়ে অন্য কোনো দেশের সাংস্কৃতিক চুক্তির সঙ্গে এই চুক্তির কোনো অসামঞ্জস্য আছে কিনা তাও খতিয়ে দেখে কিছু সংশোধনসহ পুনরায় উত্থাপনের কথা বলা হয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/জিএনএ/১৪৫৮ ঘ.