ঢাকা, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপিসহ চারদলীয় ঐক্যজোটের ৩১ জন নবনির্বাচিত সংসদ সদস্য বৃহস্পতিবার বিকাল ৪টায় শপথ নেবেন।
স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার সংসদ ভবনের শপথ কক্ষে প্রথমে বিএনপি, পরে জামায়াতে ইসলামী ও বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন।
গত ৩ ও ৪ জানুয়ারি আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সদস্যরা দু'দফায় শপথ নেন।
বৃহস্পতিবার বিকালে চারদলীয় জোটের সদস্যদের শপথ অনুষ্ঠানের মধ্য দিয়ে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান শেষ হবে। আগামী ২৫ জানুয়ারি বিকালে সংসদের প্রথম অধিবেশন বসবে।
বিএনপির সাংসদ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সংসদ বিষয়ক উপদেষ্টা সালাহউদ্দিন কাদের চৌধুরী বৃহস্পতিবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ''বিএনপিসহ চারদলীয় সদস্যরা আজ শপথ নেবেন। আমরা সংসদে যাব, সেখানে কার্যকর ভূমিকা রাখতে চাই। কিন্তু সরকারি দল বিরোধী দলকে সংসদে রাখতে চায় কিনা, সে রকম পরিবেশ সৃষ্টি করবে না- এটাই এখন দেখার বিষয়। ''
তিনি জানান, সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া দলের সংসদ সদস্যদের সঙ্গে বৈঠকও করবেন। ওই বৈঠকে বিরোধীদল হিসেবে বিএনপির অবস্থান ও কর্মকৌশল নির্ধারণ নিয়ে আলোচনা হবে।
সংসদ ভবনের দ্বিতীয় তলায় শপথ কক্ষে এ অনুষ্ঠান হবে। বাংলাদেশ টেলিভিশন সরাসরি শপথ অনুষ্ঠান স
bdnews24