২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাড়ির নিবন্ধন জালিয়াতি মামলায় নাজমুল হুদার জামিন

গাড়ির নিবন্ধন জালিয়াতির মামলায় জামিন পেয়েছেন ব্যারিস্টার নাজমুল হুদা। বুধবার ঢাকার মহানগর দায়রা জজ আদালতের বিচারক এএনএম বশির উল্লাহ এই জামিনের আদেশ দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2009, 02:44 PM

Updated : 26 Aug 2022, 10:56 AM

ঢাকা, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাড়ির নিবন্ধন জালিয়াতির মামলায় জামিন পেয়েছেন ব্যারিস্টার নাজমুল হুদা। বুধবার ঢাকার মহানগর দায়রা জজ আদালতের বিচারক এএনএম বশির উল্লাহ এই জামিনের আদেশ দেন। এ মামলায় জামিন পেলেও অন্য মামলায় দণ্ডিত হয়ে কারাগারে থাকায় মুক্তি পাচ্ছেন না হুদা। ধানমন্ডি থানায় উপ পরিদর্শক একেএম মঞ্জুরুল হক ২০০৭ সালের ১ মার্চ সাবেক চার দলীয় জোট সরকারের যোগাযোগ মন্ত্রী নাজমুল হুদার বিরুদ্ধে এ মামলা করেন। মামলার এজাহারে বলা হয়, হুদা তার ক্যাডিলাক গাড়িতে ঢা. মে. অ ১১-৯৯৯৯ নম্বর ব্যবহার করলেও গাড়িটির নিবন্ধনই করা হয়নি। ২০০৭ এর ৩১ মে এ মামলায় অভিযোগপত্র দেওয়া হয়। ওই বছর ২৫ ফেব্র"য়ারি পুলিশ নাজমুল হুদাকে গ্রেপ্তার করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/জেকে/২০৪৫ ঘ.